জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।
বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
ভোলা জেলার পাঁচটি উপজেলার নদীপথ, ঘাট ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ছয় মাসে পাচারের অভিযোগে সারের আটটি চালান জব্দ করেছে পুলিশ ও দক্ষিণাঞ্চলের কোস্টগার্ড।
নেত্রকোনায় মাদ্রাসার শিক্ষকের সঙ্গে এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষণা দিয়েছেন, সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না। মানসম্মত সেবা না দিলে বর্তমান প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শেরপুরে সরকারি সার কালোবাজার ও অনিয়মের অভিযোগে ১০ ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠালো আদালত।
সরকার পাসপোর্ট দ্বিতীয়বার হারানো বা চুরির জন্য ১০ হাজার টাকা জরিমানার নির্দেশনা দিয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী প্রথমবার হারালে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি লিভার প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনা মূল্যে হওয়া এই কার্যক্রম এখন থেকে নিয়মিত পরিচালিত হবে।
মঙ্গলবার পুলিশ সদর দফতরে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সাথে বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকিরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামায়াতে ইসলামী রাজনৈতিক সুবিধা ও ভোট নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মাগুরা জেলার দায়িত্বপ্রাপ্ত...
পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এসেছেন ট্রাকচালক মোহাম্মদ মাসুদ। আজ মঙ্গলবার দুপুরে পৌঁছান তিনি। তাঁর হিসাবে, পাবনা থেকে চট্টগ্রাম এসে আবার ফিরে যেতে ট্রাকে প্রায় ২২০ লিটার ডিজেল লাগে। লিটারে ২০ টাকা দাম বাড়ায় পুরো যাত্রায় শুধু ডিজেলেই খরচ বাড়বে ৪ হাজার ৪০০ টাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এসপি থেকে ডিআইজি পর্যন্ত পদমর্যাদার ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।