বাংলাদেশ

বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেছেন।

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ পূর্বাহ্ণ
শীর্ষ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক/বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

শীর্ষ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক/বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘তার সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ’ করে বলেছেন, আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪০ পূর্বাহ্ণ
নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে...

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২১ পূর্বাহ্ণ
ঢাবির প্রখ্যাত অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল

ঢাবির প্রখ্যাত অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৪ অপরাহ্ণ
রাব্বি হত্যার পর নরসিংদীতে বিএনপি নেতার তালা

রাব্বি হত্যার পর নরসিংদীতে বিএনপি নেতার তালা

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেওয়ায় কর্মচারী রাব্বিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জেলা যুবদল ও বিএনপি নেতাদের উদ্যোগে ওই মদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ অপরাহ্ণ
রংপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

রংপুরে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর ওরফে মহুবর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চর তাম্বুলপুর মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ অপরাহ্ণ
গাইবান্ধায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৫ অপরাহ্ণ
কালিয়াকৈর ভূমি অফিসে শেষ ঘণ্টায় কর্মহীনতা, চার কর্মচারীকে শোকজ

কালিয়াকৈর ভূমি অফিসে শেষ ঘণ্টায় কর্মহীনতা, চার কর্মচারীকে শোকজ

কালিয়াকৈর উপজেলা ভূমি অফিসে শেষ কর্মঘণ্টায় কর্মহীনতার অভিযোগে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন চার কর্মচারীকে শোকজ করেছেন।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ অপরাহ্ণ
ভোলা খেয়াঘাটে লঞ্চ চলাচল বন্ধ, শ্রমিক-ব্যবসায়ীদের সংকট

ভোলা খেয়াঘাটে লঞ্চ চলাচল বন্ধ, শ্রমিক-ব্যবসায়ীদের সংকট

ইলিশা ঘাট চালু ও যাত্রীসংকটের কারণে ভোলা খেয়াঘাটে লঞ্চ চলাচল বন্ধ। এতে শ্রমিক, ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষতির সৃষ্টি হয়েছে।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৫ অপরাহ্ণ
কক্সবাজারে শুরু তিন দিনের পর্যটন মেলা, হোটেলে ৬০ শতাংশ ছাড়

কক্সবাজারে শুরু তিন দিনের পর্যটন মেলা, হোটেলে ৬০ শতাংশ ছাড়

কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু হয়েছে। হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও যানবাহনে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটিতে পর্যটকদের ঢল নামায় সৈকত নগরীতে ভিড় বাড়ছে।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৪ অপরাহ্ণ
শরীয়তপুরে কাফন বেঁধে ঝটিকা মিছিল, আটক ছাত্রলীগ কর্মী

শরীয়তপুরে কাফন বেঁধে ঝটিকা মিছিল, আটক ছাত্রলীগ কর্মী

শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কাফন বেঁধে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সায়েম আকন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ।

২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ অপরাহ্ণ