প্রায় ৮ মাস পর যমুনা সার কারখানায় পুরোদমে উৎপাদন শুরু
গ্যাস–সংকট কাটিয়ে আট মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
গ্যাস–সংকট কাটিয়ে আট মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে।
শনিবার বেলা দুইটার দিকে রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ প্রশ্ন তোলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহার ইসলাম।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউরিয়া সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন ধানের জমিতে বিঘাপ্রতি ১৩ কেজি ডিএপি বা টিএসপি প্রয়োজন। সেই হিসাবে চলতি মৌসুমে শুধু আমন ধানের জন্য মেহেরপুরে ডিএপি ও টিএসপি সার প্রয়োজন প্রায় ২ হাজার ৬১৬ মেট্রিক টন।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে আগামী কয়েক মাসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
যমুনা ও আশুগঞ্জ সার কারখানায় গ্যাস–সংকটে উৎপাদন বন্ধ। সংসদীয় কমিটি উৎপাদন বাড়ানোর সুপারিশ করেছে।
সারসংকট নেই দাবি করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘যে সমস্ত জেলা থেকে বেহেশতিরা টিকিট বিক্রি করে নির্বাচিত হয়েছে, সারের সংকট ঠিক ওই জেলাগুলোতেই কৃত্রিমভাবে দেখা দিয়েছে।’
চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৮ হাজার ৭৫০ কেজি ইউরিয়া সারসহ চারটি ট্রাক ও একটি মাছ ধরার নৌযান জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তিনজনকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এই অভিযান চালায়।
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।
ভোলা জেলার পাঁচটি উপজেলার নদীপথ, ঘাট ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ছয় মাসে পাচারের অভিযোগে সারের আটটি চালান জব্দ করেছে পুলিশ ও দক্ষিণাঞ্চলের কোস্টগার্ড।
কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা।
কুড়িগ্রামের উলিপুরে সার বিতরণে বিলম্ব ও ডিলারের অবহেলার প্রতিবাদে কৃষকরা সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে সার বিতরণ পুনরায় শুরু হয়।
আজ সোমবার পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি জানান বিএফএ নেতারা।
মানিকগঞ্জে কৃষকদের অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ ও জৈব সারের ব্যবহার হ্রাসের কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে। ফলন বৃদ্ধির আশায় সারের চাহিদা বাড়লেও কৃত্রিম সংকট ও বাড়তি দামের অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরীক্ষাগারে নির্ধারিত মানমাত্রার সঙ্গে অসামঞ্জস্য পাওয়ায় সাতটি প্রতিষ্ঠানের আট ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সার মজুত, ক্রয় ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। বাজারে...
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হলেও কিছু এলাকায় সারের সংকট রয়েছে।
ফরিদপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, ডিলার ও খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি টাকা আদায় করছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও মেরামত শেষে শিগগিরই উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সার ডিলারশিপ নিয়ে রাজনৈতিক দৌড়ঝাঁপ ও প্রভাবশালীদের চাপে বিতরণ ব্যাহত হচ্ছে। সরকারি প্রতিবেদনে উঠে এসেছে ডিলারদের অনিয়ম ও কৃষকদের ক্ষোভের চিত্র।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের সময় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।
সারসংকট নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি, সার, ছোলা ও রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এবার বন্যা না হওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ধান চাষের জমি বেড়েছে ১ হাজার ৬২৫ হেক্টর। জমির পরিমাণ বাড়লেও সে অনুযায়ী সারের বরাদ্দ হয়নি। আবার চাহিদার তুলনায় সরবরাহও কম।