ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সামিয়া আফরিন, পাশে স্বামী ও সন্তান
দুই দফায় ক্যানসারে আক্রান্ত হয়েও পরিবারের ভালোবাসা ও মানসিক শক্তিতে লড়াই চালিয়ে যাচ্ছেন উপস্থাপক সামিয়া আফরিন।
২০ অক্টোবর, ২০২৬ এ ২:৪৫ অপরাহ্ণ
দুই দফায় ক্যানসারে আক্রান্ত হয়েও পরিবারের ভালোবাসা ও মানসিক শক্তিতে লড়াই চালিয়ে যাচ্ছেন উপস্থাপক সামিয়া আফরিন।
পাঁচ বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরলেও তিন মাস আগে আবারও তাঁর শরীরে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছে। এবার ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার। অস্ত্রোপচারের পর এখন কেমোথেরাপি নিচ্ছেন।