র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে ইবিইউ-র ২৬ শিক্ষার্থী বহিষ্কৃত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সতর্ক করা হয়েছে চার শিক্ষার্থীকে। অন্যদিকে যৌন হয়রানির অভিযোগে আরেক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।