এলপিজি সিলিন্ডারের ৮০ শতাংশ খরচ হয় আমদানিতে, দাবি লোয়াবের
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় আমদানি বাবদ।
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ অপরাহ্ণ
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় আমদানি বাবদ।
এলপিজির সরবরাহ বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে লোয়াবের সঙ্গে সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব ও নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি সূত্র বলছে, দেশে আমদানি করার মতো অবকাঠামোগত সক্ষমতা আছে ২৩টি কোম্পানির।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১,৮৩৭ টাকা করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট ও মজুতদারির অভিযোগ উঠেছে।
চাহিদার তুলনায় পর্যাপ্ত এলপিজি আমদানি হয়েছে জানিয়ে নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির নির্দেশনা দিয়েছে লোয়াব।