মুঠোফোনে ছাত্রীকে কুপ্রস্তাব, যুবককে ডেকে এনে পিটিয়ে পুলিশে দিলেন সহপাঠীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের এক ছাত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে পুলিশে দেওয়া হয়।