অনিয়মে পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ভারতের পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা পরিচালনায় অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ জারি করা হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা পরিচালনায় অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ জারি করা হয়েছে।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসায় গাইড বই না কেনায় ষষ্ঠ শ্রেণির ছয় শিক্ষার্থীকে মারধনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত সুপার আনিসুর রহমানের বিরুদ্ধে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ, ২০২৭ সাল থেকে পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থান অন্তর্ভুক্ত, মাদ্রাসায় মিড-ডে মিল ও বেসরকারি বিদ্যালয় সরকারীকরণ না করার ঘোষণা।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৬-৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড ডে মিল চালু হবে।
বরিশাল নগরের তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
জয়পুরহাট সদর উপজেলার গতনশহর দ্বিমুখী দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। শনিবার নিয়োগ পরীক্ষার সময় মাদ্রাসা চত্বরে উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়।
সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নিষেধাজ্ঞা-নির্দেশনা উপেক্ষা করে চলছে প্রতিষ্ঠানটি।
সাভারের পূর্ব শাহীবাগ এলাকার মাদ্রাসায় শিশু শিক্ষার্থী নির্যাতন মামলায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ তদন্ত কমিটি গঠন করেছে।
নড়াইল সদর উপজেলার একটি কওমি মাদ্রাসার আবাসিক ছাত্র সৈয়দা সুলায়মান ইসলামের মৃত্যুকে ঘিরে পিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর একটি মাদ্রাসার ছাদে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির গায়ে হাত-পা বেঁধে আগুন দেওয়া হয়; ৫ দিন পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড এবং দুই আসামির দণ্ড বহাল ছিল হাইকোর্টের রায়ে।
যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় সাক্ষ্য।
নওগাঁর সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের ১২ জন মাদ্রাসাশিক্ষার্থী এইচআইভি পজিটিভ হওয়ার দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। বর্তমানে জেলায় এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা মাত্র দুজন।
লোহাগাড়ায় জামেউল উলুম মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি প্রণোদনার ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভারপ্রাপ্ত সুপার ও জামায়াত নেতা শামসুল ইসলাম হেলালীকে শোকজ করা হয়েছে।
দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় চাঁপাইনবাবগঞ্জের গোপীনাথপুর ডি.এস. দাখিল মাদ্রাসা ও বকুলতলা দাখিল মাদ্রাসার প্রধানদের শোকজ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বরিশালের চারটি মাদ্রাসার ৪৬ জন পরীক্ষার্থীর কেউই দাখিল পরীক্ষায় পাস করতে না পারায় প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
কুমিল্লার নাঙ্গলকোটে ১২ জন শিক্ষক থাকা একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে।
মাদারীপুরের কালকিনির উত্তর রমজানপুর জিন্নাতিয়া ও ক্রোকিরচর হামিদিয়া দাখিল মাদ্রাসার কোনো শিক্ষার্থীই দাখিল পরীক্ষায় পাস করেনি, যা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা অফিস।
ভাঙ্গুড়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি, ৩৯ পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছে।
মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আমির হোসাইন অবৈধভাবে নিয়োগ ও দীর্ঘ তিন বছর অনুপস্থিত থেকে বেতনসহ মোট ৯৫ লাখ ৩৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় তাকে এই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
কুষ্টিয়ার মাদরাসাতুস-সালেহীন মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক হেফজ শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ইমো কলের মাধ্যমে পরিবারের কাছে আকুতি জানিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত শিক্ষক মারধরের কথা স্বীকার করলেও আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন।
যশোরে শিক্ষাব্যবস্থায় নীরবে বড় ধরনের পরিবর্তন ঘটছে। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা; বিপরীতে ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসাগুলোতে বাড়ছে ভর্তি। জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের ২০২৫ ও ২০২৬ সালের তথ্য বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। শিক্ষাবিদরা বলছেন—দারিদ্র
গোপালগঞ্জে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।