চট্টগ্রামের কর্ণফুলীতে যুবককে কুপিয়ে আহত, মাদক কারবারির ঘরে আগুন
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে একটি গবাদিপশু পুড়ে মারা যায়।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে একটি গবাদিপশু পুড়ে মারা যায়।
এসআই মাসুম আল মামুন ও কনস্টেবল রুহুল আমিনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন হবিগঞ্জের পুলিশ সুপার।
সিলেট শহরে মাদক, জুয়া ও ছিনতাইয়ের বিরুদ্ধে টানা ছয় ঘণ্টা অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ বোতল বিদেশি মদসহ ছয়জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান চালানো হয়।
পারিবারিক কলহের একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে মা জান্নাতুনের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মা ও বোনকে মারধরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ফুল মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে...
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক কেনার টাকা জোগাড় করতে তিনি চুরি করে থাকেন।
দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক কিশোর মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে।
নাটোরের লালপুরে হ্যাকিং ও মাদক ব্যবসায় বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন ওহিদুল মোল্লা। রিকশাচালক থেকে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠার পর পুলিশের নজর এড়াতে বাড়িতে ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরের কচুয়ায় বারবার মাদক ব্যবসায় জড়িত থাকার পরও সংশোধন না হওয়া দুই কারবারিকে থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশ তাবলিগ জামাতে পাঠিয়েছেন।
বগুড়ায় এসআরবি'র অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
চট্টগ্রামের সদরঘাট এলাকায় মাদকের টাকার জন্য ২০ মাস বয়সি শিশুকন্যাকে বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুলিশের অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০ এর অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১০২ কেজি গাঁজাসহ মো. সালাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা।
মাগুরা সদরে ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
দিনাজপুরের হাকিমপুরে যৌথ অভিযানে ৭ মামলার পলাতক আসামি রিপন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
কুড়িগ্রামের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নিহত হয়েছেন। স্থানীয়রা অভিযুক্ত জলিলকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ‘প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে...
রাত যত গভীর হয়, ততই জমজমাট হয়ে ওঠে যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা। অথচ জেলা প্রশাসনের অনুমতিতে মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলার কথা। অনুমতিপত্রে জুয়া, লাকি কুপন, র্যাফেল ড্রসহ...
চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মামুন উর রশিদের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা। মাদক শনাক্তকরণে ডোপ টেস্টের উদ্যোগের পর থেকে তিনি লাপাত্তা।
সময়ের সঙ্গে অপরাধের ধরনও বদলেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধের ধরন পরিবর্তিত হলেও পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি। তিনি মাদক ও জুয়ায় অপরাধের সম্পর্ক তুলে ধরেন।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা জব্দ করা হলেও আরেক সঙ্গী লাফিয়ে পালিয়ে যায়।