পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলেকে আটক
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির আওতাধীন অভয়ারণ্যের নিষিদ্ধ ‘আদানি গুরগুরিয়া খালে’ মাছ ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে প্রায় আড়াই মণ মাছ, জাল ও দুটি নৌকা জব্দ করা হয়।