বনলতা এক্সপ্রেসের সেলুলয়েডে লেখক হুমায়ূন আহমেদকে খুঁজে ফেরা
হুমায়ূন আহমেদকে খুঁজে পাওয়া সহজ বিষয় নয়। তিনি এমনভাবে নিজেকে আবৃত করে রেখেছেন, তাঁকে পেতে হলে অনেকগুলো স্তর ভেদ করে ঢুকতে হয়। আমাদের সিরিয়াস সাহিত্যের পাঠকেরা তাঁকে অল্পতেই বাতিল করে চলে গেছেন।