চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১২২২ নম্বর পেয়ে এইচএসসিতে প্রথম চুয়েট কলেজের
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন। মোট ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন তিনি।