চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা পাঠিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।
আজ সোমবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই থেকে। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে জানা গেছে, পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।