ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সেন্টমার্টিনে আটকা পড়লেন হাজার পর্যটক
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি থাকায় নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।