সড়কে প্রতিদিন গড়ে নিহত ৬৬, পঙ্গু ১০৪, কেন এত দুর্ঘটনা
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে জরিপ। সব ধরনের আঘাতজনিত মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে জরিপ। সব ধরনের আঘাতজনিত মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।
সায়েদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন অন্তত দুই দশক ধরে গাজীপুরের শ্রীপুরে পরিবার নিয়ে থাকেন। তাঁরা জামালপুরে গ্রামের বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ শুক্রবার তিনি মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে ফিরছিলেন।
সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের মধ্যে মারধরের জেরে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
নওগাঁয় বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের প্রতিবাদে আজ রোববার সকাল সাতটা থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
সড়ক পরিবহন শুধু যানবাহন আর রাস্তার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, নাগরিক জীবন, লাখো শ্রমিকের জীবিকা, কোটি মানুষের দৈনন্দিন চলাচল ও দেশের স্বাভাবিক গতি।
কোনোটি ময়লার মধ্যে খাবার খুঁজছে, কোনোটি দাঁড়িয়ে আছে। গরুর ভিড়ে পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা ফেলতে বেগ পেতে হচ্ছে। প্রায় এক ঘণ্টা পর গরুগুলো দল বেঁধে নিরালার এসটিএস এলাকা থেকে বের হয়ে সড়কে উঠে পড়ে।
আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
বাসে থাকা কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা চালকের তথ্য, রেটিং-রিভিউ ও মন্তব্য দিতে পারবেন; পাশাপাশি নিরাপত্তা মনিটরিংয়েও যুক্ত হতে পারবেন।
নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত চারজন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ড্রাইভিং টেস্ট দেওয়ার পর দেশের সড়ক নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে নিজের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেছেন জাইমা রহমান।
ঠিকাদার ও সওজ সংশ্লিষ্টরা জানান, একটি গতিরোধকও তাঁদের ইচ্ছায় হয়নি। গ্রামবাসী জোর করে করিয়ে নিয়েছেন।
যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের; তাঁর খোঁজ নিতে গুলশানের বাসায় গেলেন চিত্রনায়ক আলমগীর।
২০১৯ থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন, যা সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ১৫ দশমিক ১১ শতাংশ।
সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়ক কিনব্রিজ থেকে হুমায়ুন রশীদ চত্বর। সড়কের প্রায় এক কিলোমিটার অন্তত ৪০ শতাংশ বেহাল দুই বছর ধরে।
চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখা সেতু এলাকায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় প্রাণ হারিয়েছে সাতটি গরু।
বৃহস্পতিবার ভোরে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীতে এক্সপ্রেসওয়ের সেতুর ওপর দ্রুতগতির একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।
সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ সচেতনতা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, টার্মিনালগুলোতে ভিজিল্যান্স দল সক্রিয়।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন।
সড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতপরিচয় ওই নারী মারা গেছেন।
মৃত্যুর মিছিল আমরা সড়কে দেখছি, রেলে দেখছি, নৌপথেও দেখছি, অর্থাৎ পুরো পরিবহন খাতে শত শত ঝুঁকি। এ অবস্থায় হতাহতের সংখ্যা কমবে না।