প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নদী ও পাখির আলোকচিত্র প্রদর্শনী
নদী ও পাখি বাঁচাতে রাজধানীতে শুরু হলো বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।
নদী ও পাখি বাঁচাতে রাজধানীতে শুরু হলো বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।
নদীর সীমানার ভেতরে থাকা দখলদারদের উচ্ছেদ করতে শিগগিরই অভিযান শুরু করবে চাঁদপুর জেলা প্রশাসন।
দূষণ-দখলে দেশের নদ-নদী বিপর্যস্ত। এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে।
যৌথ নদী কমিশনের তথ্যমতে, বাংলাদেশ–ভারত আন্তসীমান্ত নদী ৫৪টি। বাস্তবে এ সংখ্যা অনেক বেশি। কিন্তু কেউ জানে না সংখ্যাটি কত।
২৩৯ একর খাসজমি বন্দোবস্ত চেয়ে গাজীপুর জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে সাননোভা এনার্জি ওপিসি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের সন্ধান আজ শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে প্রাণ ফেরাতে আগামী বছরের শুরুতে পদ্মা ব্যারাজের কাজ শুরু করতে যাচ্ছে সরকার।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে আসছিলেন ১৩ আত্মীয়স্বজন। ট্রলারটিতে যাত্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল।
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশ। একসার্প্ট: জেলে ফারুক মাঝি সাগর থেকে ফেরার পথে মেঘনা নদীতে জাল ফেললে ইলিশটি তাঁর জালে উঠে আসে।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে তলিয়ে যেতে থাকা পাঁচজনকে বাঁচানোর জন্য ঝাঁপ দেন সৌরভ মিয়া। দুজনকে উদ্ধার করার পর স্রোতে তলিয়ে যান তিনি।
তালিকায় নাম না থাকা নদীগুলো হলো লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের খর্প, কচুয়া, শালমারা ও সংলি।
‘নদীচিন্তা’র প্রথম সংখ্যায় তিস্তা নদী নিয়ে বহুমাত্রিক আলোচনা। চীন-ভারত বিতর্কের বাইরে গিয়ে নদীর পরিবেশ, অর্থনীতি, সংস্কৃতি ও কূটনীতি নিয়ে গভীর বিশ্লেষণ।
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ভয়াবহ ভাঙনে হাজিরহাট এলাকার প্রায় ২০টি কবর নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া জিওব্যাগ, পাকা সড়ক ও বসতবাড়ি ভাঙনের কবলে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেকোনো সময় মসজিদ ও বাজার নদীতে মিলিয়ে যেতে পারে।
গত বৃহস্পতিবার রাত থেকেই নদের পানিতে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। শুক্রবার সকাল থেকে মরা ও আধমরা মাছ ভেসে উঠতে থাকে।
প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, একটি বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। আর এর জের ধরেই ভোতেকোশি নদীতে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়।
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় শৌখিন মাছশিকারি আবদুল করিম চাচার বাড়ি। তিনি প্রায় ৩৫ বছর ধরে বড়শি দিয়ে মাছ শিকার করেন।
বর্ষার পানি বাড়ায় তুলসীগঙ্গা নদীতে নৌভ্রমণ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। জয়পুরহাটের আক্কেলপুর ঘাট থেকে পাটুল ও চলনবিলের পথে নৌকায় চড়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরছেন ভ্রমণপিপাসুরা।
গাজীপুরের শ্রীপুরে সালদহ নদীতে মাছ ধরার পর বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মো. আজিজুল ইসলাম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সবুজ ঘাস, গরুর পাল আর পদ্মার মোহনীয় সৌন্দর্যে রাজশাহীর পবা উপজেলার মিডিল চর এখন পর্যটকদের প্রধান আকর্ষণ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিতি পেয়েছে।
ভাঙন ঠেকাতে নদীর তীরে অল্প কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। কোথাও পুরোনো বালুর বস্তা পড়ে আছে, কোথাও নতুন করে পাড় রক্ষার চেষ্টা চলছে। তবে স্থানীয় লোকজন বলছেন, ভাঙনের তুলনায় এই প্রতিরোধব্যবস্থা খুবই সীমিত।
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজের দীর্ঘসূত্রতা ও জবাবদিহির ঘাটতি নিয়ে আলোচনা।
নিয়মিত এই নদ থেকে খাজনাও গ্রহণ করা হয়। যতবার বিক্রি হয়, ততবারই নামজারিও হয়। অথচ সিএস রেকর্ড মূলে নদটি ব্যক্তির নামে লিখিত হওয়াই একটি শাস্তিযোগ্য অপরাধ।
সুনামগঞ্জে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ‘শাহ আরেফিন (রহ.)-অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতু’র কাজ আট বছরেও শেষ হয়নি। ঠিকাদার পরিবর্তন ও সর্বশেষ গত ১৯ মে রাতে গার্ডার ভেঙে পড়ার পর কাজ বন্ধ রেখে দরপত্র প্রক্রিয়া শুরুর কথা বলেছে এলজিইডি; বাকি কাজ শেষ হতে আরও দুই বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে, লক্ষ্য ২০২৮ সালের জুন মাস।
সন্দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের নতুন জেগে ওঠা বিস্তীর্ণ ভূমি স্থানীয়ভাবে সবুজচর নামে পরিচিত। এর পশ্চিমে রয়েছে আরও নতুন একটি চর, স্থানীয় মৎস্যজীবী ও রাখালদের দেওয়া নাম ‘ডোবাচর’। উত্তর-দক্ষিণে প্রায় ১৩ কিলোমিটার ও পূর্ব-পশ্চিমে প্রায় চার কিলোমিটার বিস্তৃত এই চর জোয়ারে ডুবে গেলেও ভাটায় জেগে ওঠে।