বছরে ১২০ কোটির বাণিজ্য হয় ঐতিহ্যবাহী দত্তের বাজারে
নদের তীরে শত শত বছর আগে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দত্তের বাজার এখনো স্থানীয় কৃষিনির্ভর বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে টিকে আছে, যেখানে বছরে ১২০ কোটি টাকার লেনদেন হয়।
নদের তীরে শত শত বছর আগে গড়ে ওঠা ঐতিহ্যবাহী দত্তের বাজার এখনো স্থানীয় কৃষিনির্ভর বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে টিকে আছে, যেখানে বছরে ১২০ কোটি টাকার লেনদেন হয়।
মধ্যস্বত্বভোগী না থাকায় কম দামে টাটকা সবজি কিনতে দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমান ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই বাজারে।
গফরগাঁওয়ের দত্তের বাজারে ব্রহ্মপুত্র নদের চরে উৎপাদিত রাসায়নিকমুক্ত টাটকা সবজি সরাসরি কৃষকদের কাছ থেকে কিনছেন ক্রেতারা।
সাপ্তাহিক সোমবারের হাটে গফরগাঁও ও আশপাশের এলাকা থেকে আসা ৩০০-এর বেশি গরু-ছাগলের কেনাবেচা হচ্ছে দত্তের বাজারে।
দত্তের বাজারে রসগোল্লা, জিলাপি ও খাজার মতো ঐতিহ্যবাহী মিষ্টান্নের পসরা জমে উঠেছে, যা ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীদেরও আকর্ষণ করছে।
ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা ৪০০ বছরের প্রাচীন দত্তের বাজার আজও গ্রামবাংলার ঐতিহ্য ও সামাজিক সম্পর্কের এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।