সুবর্ণচরে জমি দখলের চেষ্টায় ৫০ গাছ কেটে ভাঙচুর
নোয়াখালীর সুবর্ণচরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টায় প্রতিবেশীর ছেলেকে দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে ৫০টির বেশি গাছ কেটে এবং গরুর ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।