সাড়ে তিন মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ লেনদেন
ঢাকার বাজারে আজ রোববার ১ হাজার ২২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ৬১ শতাংশ বেশি এবং সাড়ে তিন মাসের সর্বোচ্চ।
ঢাকার বাজারে আজ রোববার ১ হাজার ২২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ৬১ শতাংশ বেশি এবং সাড়ে তিন মাসের সর্বোচ্চ।
স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র বাজারমূল্যে সাড়ে ১৭ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, যার আর্থিক মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে যমুনা অয়েলের মুনাফা কমে ৪২৫ কোটি টাকায় নেমেছে, যা আগের বছরের তুলনায় ২২৩ কোটি টাকা কম। লভ্যাংশও কমে ১২০ শতাংশ করা হয়েছে।
মূলধন ভিত্তি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি-র অনুমোদন নিয়ে ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করছে মেঘনা ব্যাংক।
গত অর্থবছরে সব খরচ ও কর বাদ দিয়ে স্কয়ার টেক্সটাইল মুনাফা করেছে প্রায় ৮৯ কোটি টাকা, যা আগের বছরের ১৪৩ কোটি টাকার তুলনায় ৫৬ কোটি টাকা বা ৩৮ শতাংশ কম।
তদন্তের প্রকৃত উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে ডিএসইকে সতর্ক থাকতে বলেছে বিএসইসি। সুনির্দিষ্ট তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই তদারকি কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পিই রেশিও বিবেচনায় ব্যাংক খাতের শেয়ার সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হলেও আস্থার সংকটে বিনিয়োগকারীদের আগ্রহ কম।
উৎপাদন সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বীকন ফার্মা। এই প্রকল্পের জন্য বিনিয়োগ করা হবে ২৫০ কোটি টাকা।
তিন বছরের দীর্ঘ লোকসান কাটিয়ে ২০২৫-২৬ অর্থবছরে ৪০ কোটি টাকা মুনাফা করেছে সরকারি বিদ্যুৎ কোম্পানি ডেসকো এবং সাধারণ শেয়ারধারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নতুন ওয়েবসাইট চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য তথ্যপ্রাপ্তি সহজ ও দ্রুত করবে। আজ মঙ্গলবার নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে এটির উদ্বোধন করা হয়।
শেয়ারবাজারে সূচকের সাড়ে পাঁচ হাজার পয়েন্টকে মনস্তাত্ত্বিক সীমা হিসেবে ধরা হয়। বড় দরপতনে ডিএসইএক্স এই সীমার নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থার ঘাটতি দেখা দিয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাতের উৎপাদন ব্যাহত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যার ফলে দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসই সূচক।
১০ আগস্ট থেকে একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাসনিম সিনহা।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে যান চেয়ারম্যানসহ তিন কমিশনার। এরপর নতুন কমিশন সাংবাদিকদের সামনে তাদের পরিকল্পনার কথা তুলে ধরে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
আজ দিন শেষে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১৮৯টির ও অপরিবর্তিত আছে ৫৬টি কোম্পানির শেয়ারের।
ঢাকার শেয়ারবাজারে আজ দিনের শুরু হয়েছিল দরপতনে। কিন্তু দিন শেষ হয় সূচকের সামান্য উত্থানে। আর এ উত্থানে বড় ভূমিকা রেখেছে কয়েকটি ব্যাংক ও ভালো মৌলভিত্তির কোম্পানি।