মানুষের শরীরের ঘ্রাণ ছড়িয়ে মশাকে আকৃষ্ট করার ফাঁদ বসাচ্ছে ডিএনসিসি
মানুষের শরীরের ঘ্রাণে মশাকে আকৃষ্ট করে জালে আটকে রাখবে বিজি সেন্টিনেল ট্র্যাপ। ডেঙ্গু রোগীর ১০টি হাসপাতালে এই ফাঁদ বসাবে ডিএনসিসি।
মানুষের শরীরের ঘ্রাণে মশাকে আকৃষ্ট করে জালে আটকে রাখবে বিজি সেন্টিনেল ট্র্যাপ। ডেঙ্গু রোগীর ১০টি হাসপাতালে এই ফাঁদ বসাবে ডিএনসিসি।
ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী।
রিশাত সম্প্রতি বিয়ে করেছেন। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের জন্য বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। তবে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।
এ বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি; মোট রোগীর ৬১.৯ শতাংশ পুরুষ ও ৩৮.১ শতাংশ নারী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জরিপে নগরের ছয়টি ওয়ার্ডে এডিস মশার প্রজননস্থল শনাক্ত হয়েছে। মোট ৯২টি স্থানের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও কিছু পরিত্যক্ত স্থাপনা।
ঢাকা ও চট্টগ্রামে তিন শ্রেণির ছয়টি মশানাশক পরীক্ষা করে পাঁচটির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ পেয়েছেন গবেষকেরা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটির নতুন উদ্যোগের পাশাপাশি হাসপাতাল ও মাঠপর্যায়ে সমন্বয়-তদারকির ঘাটতি দেখা গেছে।
জটিলতা না থাকলে চিকিৎসকের পরামর্শে বাড়িতেই ডেঙ্গু রোগীর চিকিৎসা সম্ভব। তবে সঠিক নিয়ম মেনে চলা এবং সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
খুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে শয্যাসংকট দেখা দিয়েছে। আগস্টের প্রথম দুই সপ্তাহে নতুন করে ৭৬৪ জন রোগী ভর্তি হয়েছেন, যা গত সাত মাসের সমান।
ডেঙ্গু এখন দেশের ৬৪ জেলায়। দক্ষিণের জেলা পিরোজপুরে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
ডেঙ্গু ভাইরাস তার চরিত্র পরিবর্তন করছে কয়েক বছর ধরে। ভাইরাসের এ এক আদি স্বভাব। এখন ডেঙ্গু যেন খানিকটা অচেনা, ভিন্ন রূপে দেখা দিচ্ছে।
ডেঙ্গু রোগীর প্লেটলেট বাড়াতে পেঁপেপাতার রস খাওয়ার প্রচলিত প্রথা নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক। গবেষণায় এর কার্যকারিতার নির্ভরযোগ্য প্রমাণ না মেলায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন না করার কথা বলা হয়েছে।
পানিজমা টবে ল্যাবরেটরি বানিয়ে ডেঙ্গুর সিরাম শরীরে নেওয়া এক মশার অদ্ভুত অভিজ্ঞতার কথা এবং মানুষের প্রতি তার অভিযোগ ও অনুশোচনার গল্প।
জুলাই মাসে ৩৬ মৃত্যু এবং ৯ হাজার ২০৬ জন রোগীর হাসপাতালে ভর্তির তথ্যই বলে দেয়, ডেঙ্গু পরিস্থিতি কতটা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬ জনই মারা গেছেন জুলাই মাসে। কীটতত্ত্ববিদেরা আশঙ্কা করছেন, এবার অক্টোবর পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে।
চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি আগামী মাসগুলোতে সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশ ঢাকা দুই সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নুরজাহান বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর এখন পর্যন্ত ৩৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২০ জনই আক্রান্ত হয়েছেন চলতি জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে।
চট্টগ্রাম জেলায় চলতি বছরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০৫ জনই আক্রান্ত হয়েছেন চলতি জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে। গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে আক্রান্ত হয়েছেন বাকি ২৯৮ জন। অর্থাৎ চলতি জুলাই মাসের ২১ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এর আগের ছয় মাসের তুলনায় বেশি।
রাজশাহীর গোদাগাড়ীতে মারধরের শিকার এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে মৃত্যুসনদে ডেঙ্গুর কথা উল্লেখ থাকায় পুলিশ ময়নাতদন্ত করতে অস্বীকার করায় স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ফেজ–৩–এর ক্লিনিক্যাল ট্রায়ালে ডেঙ্গুপ্রবণ আটটি দেশের ২০ হাজারের বেশি ব্যক্তি অংশ নেন
চুয়েটে ‘সাইব্লিটজ ২.০’ উৎসবে ‘থ্রি মিনিট থিসিস’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ডেঙ্গু পূর্বাভাস, এআই ত্রুটি কমানো, স্মার্ট ইনসুলিন প্যাচ, ব্লকচেইন অভিবাসন ও ড্রোন ত্রাণের মতো উদ্ভাবনী গবেষণা উপস্থাপন করেন।
নাগরিক সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি এবং গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে।