ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়ে চিঠি পাঠাচ্ছেন ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটির সূত্রে, প্রাথমিকভাবে ৩৫ হাজার চিঠি ছাপানো হয়েছে। ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলে এই চিঠিগুলো ভাগ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ঢাকা উত্তর সিটির সূত্রে, প্রাথমিকভাবে ৩৫ হাজার চিঠি ছাপানো হয়েছে। ঢাকা উত্তর সিটির ১০টি অঞ্চলে এই চিঠিগুলো ভাগ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল চারটি হাসপাতালে রোগী ছিলেন ৩১৬ জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী ৮১৭।
৯ বছরের শারিনার পাশে বসে মেয়েকে বাতাস করতে দেখা গেল বাবা আশিকুর রহমানকে। শারিনা এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত শিশুর চাপ বেড়েছে। বেড না পেয়ে কেউ কেউ মেঝেতে চিকিৎসা নিচ্ছে। স্বজনদের উদ্বেগও বাড়ছে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। অনুশ্রী চট্টগ্রাম নগরের পাহাড়তলীর রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা সুবল চন্দ্র দাশ একজন দন্তচিকিৎসকের সহকারী। পাহাড়তলীর মাস্টার লেনেই তাদের বাসা।
আজ ২০ সেপ্টেম্বর বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। পরিচ্ছন্নতার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের সম্পর্ক রয়েছে।
দেশে ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার বাহক। অর্থাৎ দুটির কামড়েই ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি রয়েছে।
ঢাকা উত্তর সিটির ডেঙ্গুবিরোধী অভিযানে বিভিন্ন স্থানে মিলল এডিসের লার্ভা।
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন হাসান বানু। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা মো. নুরুন্নবীর স্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে সিরাজুম মুনিরার মৃত্যু হয়েছে।
আগামী মাসে সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল নূর জাহানের (২২)। এর আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। অনাগত শিশুটিও ভূমিষ্ঠ হতে পারল না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবীরুল বাশার আজ মুক্তকণ্ঠকে বলেন, ‘এ মাসে রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে বলে আমরা আগেই আশঙ্কা করেছিলাম।’
অতীতে দেখা গেছে, ডেঙ্গু বেড়ে গেলে সরকার তোড়জোড় শুরু করে, বিশেষজ্ঞদের পরামর্শ চায়। পরে ডেঙ্গুর প্রকোপ কমে গেলে বিশেষজ্ঞদের সুপারিশের কথা ভুলে যায়।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছোট বোনের প্রতি এই আকুতি ছিল ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অর্পিতা দাশের (২৬)। তবে জীবিত অবস্থায় আর বাসায় ফিরতে পারেননি তিনি। পরদিন শুক্রবার দুপুরে আইসিইউতেই মৃত্যু হয় অর্পিতার। তাঁর গর্ভে থাকা সন্তানটির মৃত্যু হয়।
জৈবিক কারণে অপেক্ষাকৃত মজবুত ফুসফুসের অধিকারী হওয়ার পরও পরিবারে মেয়েশিশুদের কম গুরুত্ব দেওয়ার কারণে তাদের একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে নেওয়া হয়।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নগরের চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদা বেগম।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ১ হাজার ৮৬ জন। বিভিন্ন উপজেলার ১ হাজার ১৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর বাইরে অন্যান্য জেলা থেকে চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩২৪ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই সময় শিশুর জ্বর হলেই মনে ভর করছে চাপা দুশ্চিন্তা, ডেঙ্গু নয় তো?
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিলেন ডিএসসিসি প্রশাসক।
হাজেরার পরিবারের সদস্য ১১ জন। এর মধ্যে দুই ছেলে, দুই ছেলের স্ত্রী এবং ১৫ মাস বয়সী নাতনি ডেঙ্গুতে আক্রান্ত।
২৮ আগস্ট চিকিৎসক দেখানো হয়। সেদিন প্লাটিলেট ছিল ৬০ হাজার। পরদিন নেমে আসে ৩৫ হাজারে। রোববার ২৮ হাজারে নামলে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। কথা বলা বন্ধ করে দেয়।
ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের অনেকেই খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অধিকাংশ রোগীই দরিদ্র পরিবার থেকে আসা।
ডেঙ্গুতে আট বছরের হিয়ার মৃত্যু। প্রিয় বন্ধুর জন্য জাইমার আঁকা ছবি আর ভালোবাসায় ভরা শেষ চিরকুট।