জ্বালানি তেলের দাম বাড়ালে অর্থনীতিতে হবে বড় ঝাঁকুনি
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ালে অর্থনীতিতে বড় ঝাঁকুনি পড়বে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং বেসরকারি খাতে বিনিয়োগে ভাটা চলার প্রেক্ষিতে এই সিদ্ধান্তের প্রভাব খাদ্য, কৃষি ও শিল্প খাতেও পড়বে।