শরীয়তপুর পৌর এলাকায় ব্যাপক বৈদ্যুতিক তার চুরি, ক্ষুব্ধ ভুক্তভোগীরা
শরীয়তপুর পৌর এলাকায় সরকারি দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে ব্যাপক বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। গত দুই মাসে ৬০টি লিখিত অভিযোগ জমা পড়লেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।