চুরির চেষ্টার অভিযোগে হাত বেঁধে মারধর
চট্টগ্রামের বাকলিয়ায় যুবককে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রামের বাকলিয়ায় যুবককে মারধরে হত্যার অভিযোগ
অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ২২১ জনে পৌঁছেছে।
চুল কাটতে বলায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়ে। কলম দিয়ে শিক্ষককে একাধিক আঘাত করে রক্তাক্ত করে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরি হয়েছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার, পিতলের দুটি প্রতিমাসহ মোট ছয়টি প্রতিমা চুরি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া বলেন, গ্রেপ্তার সুমনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত চলছে; অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লার লালমাইয়ে ধানখেতে মরদেহ উদ্ধার হওয়া কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আদালত ভবনের ছাদ, কলাম-পিলারে দেখা দিয়েছে ফাটল। আর এমন দশার মধ্যেই বিচারক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের চালাতে হচ্ছে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছররা গুলি ও ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ছাড়া মারধরে আহত হয়েছে ওই পরিবারের দুটি শিশু। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুসার বাপের টিলা এলাকার জামির আলী তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর বিষয়টি জানাজানি হয়।
কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া জড়িত বলে দাবি করেছে পুলিশ। সুমন হত্যার আগে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
নিউমুরিং টার্মিনাল ১৫ বছর পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হয়েছে। দুই পক্ষের সম্মতি সাপেক্ষে মেয়াদ বাড়ানোর কথা আছে চুক্তিতে।
একটি ফসলি জমি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় উপকূল থেকে আনুমানিক তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
মামলার আসামি হয়েও সরকারি কমিটির সদস্য নোয়াখালীর সুবর্ণচর যুবদলের আহ্বায়ক
কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোডের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।
বাংলাদেশে এ পর্যন্ত ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা আমদানি হয়েছে সাতটি। বছরভেদে এসব গাড়িতে শুল্ক-কর দিতে হয়েছে ৮৯ থেকে ৯২ শতাংশ। চলতি অর্থবছরে ৫০ হাজার ডলার মূল্যের টেসলা আমদানি করলে সর্বোচ্চ শুল্ক-করভার হবে ৮০ শতাংশ; আর ২৫ হাজার ডলারের বিওয়াইডি বা একই শ্রেণির বৈদ্যুতিক গাড়িতে তা ৬৪ শতাংশ।
‘পাঁচ, পাঁচ–ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—এমন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের। অডিও ছড়িয়ে পড়ার পর দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
দুর্নীতির মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও তাঁর স্ত্রীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এক নারী শিক্ষককে পিস্তল ঠেকিয়ে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বেসরকারি সংস্থার (এনজিও) সাইনবোর্ড স্থাপন করে চার দিনের মাথায় কয়েক লাখ টাকা হাতিয়ে ওই এনজিও উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলা হাইলধর ইউনিয়নের মাল ঘর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।