জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. শাহেদের বিরুদ্ধে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।