নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত, বাড়িতে রেখে চিকিৎসা
নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মহিন উদ্দিন ওরফে জাসেদ (৩০) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।