শিল্পে গ্যাস–সংযোগ আপাতত বন্ধ
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পুরোনো কারখানার লোড বৃদ্ধি এবং নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত।
২৮ জুলাই, ২০২৬ এ ৭:৩২ পূর্বাহ্ণ
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পুরোনো কারখানার লোড বৃদ্ধি এবং নতুন শিল্পকারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত।
গ্যাস–সংকটের প্রভাবে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন শিল্পে উৎপাদন কমেছে; কয়েকটি কারখানায় ছুটিও বাড়ানো হয়েছে। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি উঠেছে।
দেশি উৎসের গ্যাস উৎপাদন হ্রাস ও আমদানির ওপর নির্ভরশীলতা অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করেছে; নতুন শিল্পে গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্তে উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে চরম অনিশ্চয়তা।