অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করল শিক্ষা মন্ত্রণালয়
দেশের সব শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের সব শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৭ সালের দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষা ও আবেদন ফরম পূরণের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হওয়া নির্বাচনী পরীক্ষা ১০ নভেম্বরের মধ্যে সমাপ্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
পাবলিক পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ (সাইলেন্ট এক্সপেল) পুরোনো নিয়ম বাদ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়িয়েছে।
হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বিবাহিতদের আবেদনের সুযোগ নেই এবং পড়াশোনারত অবস্থায় বিয়ে করলে টিসি দেওয়ার কথা বলা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৬৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ৫টি ক্যাটাগরিতে ২৬টি শূন্য পদে অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।
সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৯৯ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।