বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

১. কোচ (তৃণমূল) - ৭টি

২. প্রভাষক - ২টি

৩. গবেষণা কর্মকর্তা (এক্সারসাইজ ফিজিওলজি) - ১টি

৪. সহকারী শিক্ষক - ৮টি

৫. ফিজিওথেরাপিস্ট - ১টি

৬. মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) - ১টি

.সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদে চাকরি, আবেদন শেষ ১৪ জুলাই.

আবেদনের বয়সসীমা—

৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স পদভেদে ৩২ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনপ্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের বিকেএসপির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩ কপি ছবি, সব শিক্ষাগত সনদ ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যুক্ত করতে হবে।

.ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৮ পদে বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন.

আবেদনের শেষ তারিখ—

২৫ জুন ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

আবেদন পাঠানোর ঠিকানা—

মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।

*বিস্তারিত দেখুন এখানে

.আইএলটিএস পরীক্ষায় ৬২৭৯৪ শিক্ষার্থীর ফলাফল ভুল, শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ কর্তৃপক্ষের