স্নাতক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘ব্রিজ এক্স’ (BRIDGE X) নামে একটি প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক। সামাজিক উন্নয়ন, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশে আগ্রহী শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সুযোগ দিতে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

.

ব্রিজ এক্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম ও সামাজিক উন্নয়নভিত্তিক উদ্যোগ সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ পাবেন। পাশাপাশি বাস্তব সামাজিক সমস্যা নিয়ে কাজ, পেশাগত উন্নয়ন এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ থাকবে।

.বেতন কম হলেও এই চাকরিগুলো কেন বেছে নিচ্ছেন তরুণেরা .
  • বাস্তব সামাজিক ও উন্নয়ন সমস্যা সমাধানে কাজের অভিজ্ঞতা;

  • উন্নয়ন খাত ও সামাজিক উদ্ভাবন সম্পর্কে ধারণা;

  • উন্নয়নকর্মী, সহপাঠী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ;

  • আন্তর্জাতিক সম্মেলন ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ;

  • ব্র্যাকের ক্যারিয়ার ও ভবিষ্যৎ চাকরি/ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে ধারণা।

.

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বা তৃতীয় বর্ষে অধ্যয়নরত হতে হবে। যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

.

আবেদনের নিয়ম

নির্বাচনপ্রক্রিয়া তিন ধাপে হবে—

১. অনলাইন আবেদন

প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এ পর্যায়ে নিজের আগ্রহ, অভিজ্ঞতা ও সামাজিক পরিবর্তনে কাজ করার প্রেরণা সম্পর্কে জানাতে হবে।

২. টেক-হোম অ্যাসেসমেন্ট

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের একটি নির্দিষ্ট অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হবে।

৩. সাক্ষাৎকার

.ডাচ্‌-বাংলা ব্যাংকে এমটিও পদে চাকরি, শুরুতেই বেতন ৭০ হাজার .

অ্যাসেসমেন্টের পর নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সেখানে প্রার্থীর আগ্রহ, অভিজ্ঞতা ও ব্রিজ এক্সের সঙ্গে সামঞ্জস্য যাচাই করা হবে।

আবেদনের শেষ সময়

২৬ আগস্ট ২০২৬।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

.বিসিএসের ভাইভা বদলাচ্ছে: প্রার্থীকে এবার বলতে হবে নিজের জীবনের গল্প