নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ, মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্য আটক
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের এক সেনা সদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।