সংসদে সংযম, রাজপথে চাপ, কী কৌশলে এগোচ্ছে জামায়াত
প্রধান বিরোধী দল হিসেবে সংসদে সংযত থাকলেও রাজপথে সক্রিয় জামায়াত। স্থানীয় নির্বাচন ঘিরেও প্রস্তুতি নিচ্ছে দলটি।
প্রধান বিরোধী দল হিসেবে সংসদে সংযত থাকলেও রাজপথে সক্রিয় জামায়াত। স্থানীয় নির্বাচন ঘিরেও প্রস্তুতি নিচ্ছে দলটি।
নোয়াখালীর নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে এখন নোয়াখালী-৬ সংসদীয় আসন (হাতিয়া)। এ আসনে ১০-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তাঁর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির প্রার্থীর সঙ্গে।
ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে চীনের প্রভাব বেড়েছে। এ সপ্তাহের জাতীয় নির্বাচনের পর সেটা আরও গভীর হতে পারে; যদিও রাজনীতিক ও বিশ্লেষকদের অনেকেই বলছেন, ভারত এত বড় প্রতিবেশী যে দেশটিকে পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয়।
বিজেপির জয় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের—উভয় সম্ভাবনাই ভারতের জাতীয় ও প্রাদেশিক রাজনীতির দশকের পর দশক ধরে চলা উদ্বেগ ও উত্তেজনাকে নতুন করে উসকে দিচ্ছে।
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।
জাতীয় সংসদ নির্বাচনের আগের মাস জানুয়ারিতে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ সাত হাজার কোটি টাকা বেড়েছে। প্রবাসী আয়ও রেকর্ড স্তরে পৌঁছেছে। ব্যাংকাররা বলছেন, এটি নির্বাচন ও উৎসবের কারণে স্বাভাবিক।
বগুড়ার সাতটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। তাঁদের মধ্যে তিনজন একসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবার তাঁরা সংসদে যাচ্ছেন।
শুরুতে ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এরপর নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি। এই পথচলা নুরুল আমিনের। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি।
এলাকাটি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মধ্যে পড়েছে। এই কেন্দ্রে গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের আলোকছত্র, প্রসাদ পাড়া, চকতাঁতীহাটি ও পলাশী গ্রামের ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসেন। আর স্থানীয় নির্বাচনের বিলাসী নামের আরও একটি গ্রামের মানুষ এই কেন্দ্রে ভোট দিতে আসেন। শুনে অবাক লাগল, কখনোই রাজনৈতিক কারণে এই এলাকার মানুষের মধ্যে কোনো বিভেদের সৃষ্টি হয়নি।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনতে নয়াপল্টন কার্যালয়ে দুই দিনে ১ হাজার ২৫ জন এসেছেন। ভিড়ে উপচে পড়েছে পরিবেশ, কয়েকজন নেত্রীর বিরুদ্ধে ক্ষোভও জন্মেছে। নির্বাচন ১২ মে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ৩০টির বেশি স্থানে দলের নেতা–কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিএনপির নেতা–কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সারজিস আলম।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা, মব সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা বন্ধ না হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, সেটি নিরসনে নির্বাচন কমিশন (ইসি) ও অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।