সুনামগঞ্জের ডি এস রোডে মাঝপথে বিদ্যুতের খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা
সুনামগঞ্জের ডি এস রোডে সড়ক প্রশস্ত করার সময় মাঝপথে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ করায় গত দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতায় এখনো খুঁটিগুলো সরানো হয়নি।