সংবিধানের আমূল সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না: মিয়া গোলাম পরওয়ার
রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন আনতে সংবিধানের সাধারণ সংশোধন নয়, বরং আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার যশোরের এক আলোচনা সভায় তিনি বলেন, গণভোটে জনগণের রায় উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।