ভারী বর্ষণে জলাবদ্ধতা: কুমিল্লার মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা অন্য কেন্দ্রে
পরীক্ষার্থীদের দুর্ভোগ ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনা করে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
পরীক্ষার্থীদের দুর্ভোগ ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনা করে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
চট্টগ্রাম ওয়াসার রাজস্ব বিভাগ পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ গ্রাহক ও সংশ্লিষ্টদের মতামত যাচাই করতে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে ওয়াসা বোর্ড।
পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে গত জুলাইয়ে চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয় এবং সাড়ে চার হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্যা নিয়ন্ত্রণে ১ হাজার ৩৬২ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প নিতে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ওই কর্মকর্তার নাম আবদুল গফুর। তিনি বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক। গতকাল বুধবার শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড।
খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিশারী চাকমা মাধ্যমিক পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৫১ নম্বর পেয়ে জেলায় প্রথম এবং চট্টগ্রাম বোর্ডে ২১তম স্থান অধিকার করেছে।