ভারী বর্ষণে থইথই, সাভারে নৌকা বিক্রির রেকর্ড
গত কয়েক দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে সাভার ও আশুলিয়ার বিস্তীর্ণ নিচু এলাকা। রাস্তাঘাট, ঘরবাড়ি, বাজার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সবখানেই এখন থৈ থৈ পানি। যাতায়াতের সড়কগুলো যেন রূপ নিয়েছে একেকটি নদীতে। চরম দুর্ভোগে পড়া মানুষের যাতায়াতের এখন শেষ ভরসা হয়ে উঠেছে নৌকা। আর এ