বরগুনায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক
বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের খাজুরতলা গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের খাজুরতলা গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোরে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাটে সন্ত্রাসী হামলায় নাসিরুল বিশ্বাস (৪৫) নামের বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে ঘুমিয়ে থাকা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় ‘জামালগোটা’ ফল খেয়ে অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তীব্র পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেওয়ায় ৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় হাতকড়া পরানো অবস্থায় পালিয়ে গেছেন এক আসামি। গতকাল শুক্রবার রাতে সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে তিনি পালিয়ে যান।
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় টিসিবির ৩৭১ জন কার্ডধারী বরাদ্দ থাকা চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন; এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল অন্যের নামে বরাদ্দ দেখিয়ে নিজের নাতনিকে উপহার দিয়ে বিপাকে পড়েছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম।
নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে সারা রাত গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে (৭৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ সরকার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপহাইকমিশনের মাধ্যমে ৫০০ কেজি আম পাঠিয়েছে।