সন্ত্রাসীদের দলে প্রশিক্ষিত শুটার, দুশ্চিন্তায় পুলিশ
প্রশিক্ষিত শুটার ছাড়া এভাবে প্রকাশ্যে এসে গুলি করা সম্ভব নয়। তাদের যেভাবে গুলি করতে দেখা গেছে, তাতে তাদের প্রচণ্ড আত্মবিশ্বাসী ও প্রশিক্ষিত মনে হয়েছে।
প্রশিক্ষিত শুটার ছাড়া এভাবে প্রকাশ্যে এসে গুলি করা সম্ভব নয়। তাদের যেভাবে গুলি করতে দেখা গেছে, তাতে তাদের প্রচণ্ড আত্মবিশ্বাসী ও প্রশিক্ষিত মনে হয়েছে।
চট্টগ্রামের উড়ালসড়ক থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সামাজিকমাধ্যমে তাকে ছাত্রলীগের নেতা বলে হত্যার দাবি উঠলেও পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধরে নিয়েছে। পরিবার জানায়, তিনি রাজনীতিতে ছিলেন না এবং মানসিক হতাশায় ভুগতেন।
গ্রেপ্তার আশিকুল ইসলাম কক্সবাজার থেকে সংগ্রহ করা ইয়াবা খুলনায় নিয়ে যাচ্ছিলেন। তিনি খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।
কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে আসার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগ, নির্বাচন নিয়ে বিরোধ থেকে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার বিকেলে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।
চকরিয়ায় মারধরের অপরাধে পুলিশ সদস্যকে প্রত্যাহার
রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, একটি অভিযোগের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাঁকে আটক করেছে।
রাঙামাটিতে ভাড়া বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
মধ্যরাতে ঘোষণা দিয়ে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে সাম্প্রতিক আলোচিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায়নি। অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার দুই পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এ ব্যবস্থা নেন।
চট্টগ্রামে একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে নগরের বন্দর থানার আনন্দ বাজার এলাকার ময়লার ডিপোর পাশের একটি ড্রেন থেকে তাঁর লাশ উদ্ধার হয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশ পরিচয়ে দিনদুপুরে চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।