নাটোরে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের কারণে ওই কিশোরী আত্মহত্যা করতে পারে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের কারণে ওই কিশোরী আত্মহত্যা করতে পারে।
‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ প্রোগ্রামের আওতায় আছে ৫০টি দেশ, যার মধ্যে পাঁচটি দেশ বাছাইপর্ব উতরে এখন বিশ্বকাপে খেলার অপেক্ষায়। সব কটিই আফ্রিকা মহাদেশের।
কুমিল্লায় পেছন থেকে আসা বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল আজিজের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে। দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে তাঁর স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন।
জ্বালানি সরবরাহ পরিস্থিতির চাপের মধ্যেই ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ আজ বৃহস্পতিবার দেশে পৌঁছেছে। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী এই জ্বালানি সরবরাহ করেছে।
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এতে ১ শিশুসহ অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে বাসটি উদ্ধার করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়েছে পুলিশ।
কক্সবাজার সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকের মৃত্যু।
চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়েছে। এতে বাসের চালকের সহকারীসহ দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।
রাঙামাটিতে কাপ্তাই লেকে জুরাছড়ি-রাঙামাটি নৌপথে একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার পাগুজ্যেছুরি এলাকায় এ দুর্ঘটনা হয়। তবে সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শতাধিক যাত্রী।
লক্ষ্মীপুরে মুক্তকণ্ঠ বন্ধুসভার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড অনুষ্ঠিত।
বান্দরবানের আলীকদমে হরিণের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।