জুলাই সনদে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছি, কাল দুটো শপথ: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে আজ রোববার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে আজ রোববার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রাথমিক তদন্তে এসেছে, জুলাই গণ–অভ্যুত্থান দমাতে হেলিকপ্টার থেকে গোলাবারুদ ছোড়া হয়। গুলি করার বিষয়টি তদন্তাধীন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য হলো মানুষের মৌলিক অধিকার উপলব্ধি ও প্রতিষ্ঠা করা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের দেওয়া ছাড়পত্র অনুযায়ী, কাউছার ১৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিল। ছাড়পত্রে ‘গানশট ইনজুরি’র কথাও লেখা আছে।
বিরোধী দলের সমালোচনাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
জুলাই গণ–অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’তে বৃষ্টির মধ্যেও সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও বামবার উদ্যোগে আয়োজিত কনসার্টে বিভিন্ন ব্যান্ড ও শিল্পীদের পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে পুরো উদ্যান হয়ে ওঠে উৎসবমুখর।
ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকারের জনপ্রতিনিধি বরখাস্তের অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে। দলটি বর্তমান সরকারের বিরুদ্ধে দলীয় স্বার্থ প্রাধান্যের অভিযোগ তুলেছে। জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোট অধ্যাদেশ অনুমোদনের আহ্বানও করেছে।
জাতীয় সংসদের বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সুপারিশে মানবাধিকার সংগঠন অধিকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের জারি ১৬টি অধ্যাদেশের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশসহ বেশ কয়েকটি বাতিলের সুপারিশ করা হয়েছে। অধিকার এগুলো জাতীয় সংসদে পাসের আহ্বান জানিয়েছে।
ইসলামী আন্দোলন সরকারের কর্মপদ্ধতি অপরিবর্তিত থাকলে রাজপথে নামবে বলে সতর্ক করেছে।
সব দল পিছিয়ে গেলেও গণভোটের রায় বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিস প্রয়োজনে একাই জনগণের দুয়ারে যাবে বলে জানিয়েছেন দলের আমির মামুনুল হক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাসের হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছেরকে আদালত আবার তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এর আগে এই মামলায় দুই দফায় ছয় দিন রিমান্ড হয়েছে। আফজালের বিরুদ্ধে অন্যান্য হত্যা মামলায়ও একাধিকবার রিমান্ড মঞ্জুর হয়েছে।