ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়েন বন কর্মকর্তা
বঙ্গোপসাগর-সংলগ্ন নদ-নদীতে মাছ ধরার প্রত্যয়ন দেওয়ার কথা বলে ঘুষের টাকা নেওয়ার পর গোপনে কর্মস্থল ত্যাগ করেছেন বন বিভাগের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট কর্মকর্তা) সোয়েব খান—অভিযোগ। এ বিষয়ে একটি অডিও ক্লিপও এসেছে মুক্তকণ্ঠের হাতে।