উখিয়ার রোহিঙ্গা শিবিরে মা ও সন্তান খুন, পলাতক স্বামী
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের বি-৬ ব্লকে পারিবারিক বিরোধের জেরে মা ও সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের বি-৬ ব্লকে পারিবারিক বিরোধের জেরে মা ও সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে শারমিন আক্তার (৩৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রাজশাহীর বাগমারা উপজেলায় শৌচাগারের বদনার পানিতে মরিচের গুঁড়া মিশিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর গলায় নখের আঁচড়ের চিহ্ন রয়েছে।
গতকাল শনিবার রাতে সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে শনিবার ভোরে ফোরকান মিয়ার পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু, এক নারী ও এক যুবক রয়েছে। অভিযোগ, ফোরকান মিয়াই এই নৃশংসতা ঘটিয়ে পলাতক।
নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক
নেত্রকোনার মোহনগঞ্জে মুন্নী আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে।
ঝালকাঠির রাজাপুরে স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে কুলসুম বেগম নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘটনার পর স্বামী আবুল কালাম তাজেল পলাতক।
ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মো. জসীম কাজী পলাতক থাকলেও পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।