উপকূলের সুপেয় পানির সংকট দূর করতে সহযোগিতার আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের
বরিশালের বাকেরগঞ্জে সুপেয় পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল। উপকূলীয় অঞ্চলের পানির সংকট সমাধানে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।