মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন (৩০) হামলায় নিহত হয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, শুক্রবার চর আবদুল্লাহ গ্রামে ধানের শীষের সমর্থক নাসির দেওয়ান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ানের নেতৃত্বে ৫০-৬০ জন ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের পেটায়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জসিম মারা যান। শাকিল অবশ্য হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন।
প্রথম ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬, গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন
১৫ জুলাই, ২০২৬ এ ৭:২০ অপরাহ্ণ