ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২ হাজার ৩৯ ভোট কম। আজ শুক্রবার সকালে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। এ আসনে ৪৫% ভোট পড়েছে।

রাজনীতিতে নারী নেতৃত্বের পথে বড় বাধা সহিংসতা: বিআইজিডির গবেষণা
২০ জুন, ২০২৬ এ ৯:৪৫ অপরাহ্ণ





