সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী বেসরকারিভাবে এগিয়ে আছেন। রাত আটটা পর্যন্ত ৮৮টি কেন্দ্রের ফলাফলে তিনি ৭৪ হাজার ২৮৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শিশির মনিরকে (৪২ হাজার ৪৬৭ ভোট) ৩১ হাজার ৮২০ ভোটে পেছনে ফেলেছেন। শিশির মনির নাছির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ১–০ এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অভিনন্দন
১৬ আগস্ট, ২০২৬ এ ৬:১৬ অপরাহ্ণ