জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–৩

১.         কোন পর্যায়ে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?

ক. প্রোফেজ                                    খ. প্রো–মেটাফেজ

গ. মেটাফেজ                                   ঘ. অ্যানাফেজ

২.         কোন পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?

ক. প্রোফেজ                                    খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ                                 ঘ. টেলোফেজ

৩.        সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়?

ক. স্পিন্ডল                                      খ. ট্রাকশন

গ. অ্যাস্টার                                      ঘ. আকর্ষণ

৪.         প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় কোন ধাপে?

ক. প্রোফেজ                                    খ. প্রো–মেটাফেজ

গ. মেটাফেজ                                   ঘ. অ্যানাফেজ

৫.         মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?

ক. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি                       খ. অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়

গ. দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়        ঘ. ক্রোমোজোম মোটা হয়

৬.        মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়?

ক. প্রোফেজ                                    খ. ইন্টারফেজ

গ. টেলোফেজ                                 ঘ. অ্যানাফেজ

৭.         নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে কোন ধাপে?

ক. টেলোফেজ                                 খ. অ্যানাফেজ

গ. মেটাফেজ                                   ঘ. প্রোফেজ

৮.         মানবদেহে প্রয়োজনীয়– সংখ্যক কোষ তৈরি হতে কত দিন লাগে?

ক. ১০–২০ দিন                               খ. ২০–৩০ দিন

গ. ৩০–৪০ দিন                               ঘ. ৪০–৫০ দিন

৯.        টিউমার ও ক্যানসার সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনের ফলে?

ক. মাইটোসিস                                 খ. অ্যামাইটোসিস

গ. মিয়োসিস                                   ঘ. অনিয়ন্ত্রিত মাইটোসিস

১০.       কোষপ্লেট কী দ্বারা গঠিত হয়?

ক. রাইবোজোম                               খ. এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশ

গ. গলজি বডি                                 ঘ. লাইসোজোম

১১.       ক্যানসার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্তকৃত জিনের সংখ্যা কত?

ক. শতাধিক                                    খ. সহস্রাধিক

গ. লক্ষাধিক                                    ঘ. প্রায় এক কোটি

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষকসরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা