ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার প্রকাশিত একটি নতুন হিসাব অনুযায়ী, এই যুদ্ধে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। প্রাণহানির এই বিশাল সংখ্যাটি ইঙ্গিত দেয় যে, যুদ্ধে নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতটা ভয়াবহ মূল্য দিতে প্রস্তুত।
রাশিয়ার বাইরে থেকে পরিচালিত দুটি বিশিষ্ট রুশ সংবাদমাধ্যম, মেদুজা এবং মিডিয়াজোনা, ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে।
এই হিসাব প্রস্তুত করতে তারা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্যের পাশাপাশি ইউক্রেনপন্থী দুটি হ্যাকার গোষ্ঠীর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন উপাত্ত ব্যবহার করেছে। বেলারুশের সাইবার পার্টিজানস এবং সাইলেন্ট ক্রো নামের ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করে।
গত কয়েক বছর ধরে মেদুজা ও মিডিয়াজোনা রাশিয়ার যুদ্ধে সেনা নিহতের সংখ্যা নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। এর জন্য তারা মূলত রাশিয়ার উত্তরাধিকারসংক্রান্ত নথি এবং মৃত্যুসংবাদগুলো বিশ্লেষণ করেছে। তবে হ্যাকিংয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো তাদের বিশ্লেষণে নতুন ও গুরুত্বপূর্ণ কিছু সূত্র যোগ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সিভিল রেজিস্ট্রি এবং সরকার পরিচালিত তথ্য বিনিময়ব্যবস্থার উপাত্ত। এই ব্যবস্থার মাধ্যমে বেনামি তথ্য রসস্ট্যাটে পাঠানো হয়, যা পরবর্তীতে জাতীয় পরিসংখ্যান তৈরিতে ব্যবহৃত হয়।
যুদ্ধে রাশিয়ার কত সেনা প্রাণ হারিয়েছেন, তা নিয়ে আগে যে হিসাবগুলো করা হয়েছিল, নতুন এই হিসাবে নিহতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
উল্লেখ্য যে, ইউক্রেন যুদ্ধে কত সেনা হতাহত হয়েছেন, ক্রেমলিন সেই তথ্য রুশ জনগণের কাছ থেকে কঠোরভাবে গোপন রেখেছে। ফলে যুদ্ধের সম্মুখসারিতে ঠিক কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে অধিকাংশ রুশ নাগরিকের ধারণা অত্যন্ত সীমিত।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তবে অদূর ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিত তাঁর মধ্যে দেখা যাচ্ছে না। দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং শক্তিশালী প্রচারণার সমন্বয়ে রুশ নেতা দেশের ভেতরে যুদ্ধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন। একই সঙ্গে যুদ্ধের এই চড়া মূল্য নিয়ে জনগণের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, তাও তিনি সফলভাবে দমিয়ে রেখেছেন।
কয়েক বছর ধরে রাশিয়ার যুদ্ধে সেনা নিহত হওয়ার সংখ্যা নিয়ে কাজ করছে মেদুজা ও মিডিয়াজোনা। এ জন্য তারা মূলত রাশিয়ার উত্তরাধিকারসংক্রান্ত নথি ও মৃত্যুসংবাদ বিশ্লেষণ করেছে। হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া তথ্য তাদের বিশ্লেষণে নতুন বেশ কিছু সূত্র যোগ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার সিভিল রেজিস্ট্রি এবং সরকার পরিচালিত তথ্য বিনিময়ব্যবস্থার তথ্য। এসব ব্যবস্থার মাধ্যমে বেনামি তথ্য রসস্ট্যাটে পাঠানো হয়, যা জাতীয় পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়।
নতুন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম দুটি দেখতে পেয়েছে যে, সেপ্টেম্বর মাস পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে রুশ সরকারের তথ্যভান্ডারে মৃত্যুর তথ্য নিয়মিতভাবে অনেক দেরিতে যুক্ত করা হয়। উদাহরণস্বরূপ, এই তথ্যে ২০২৬ সালের বেশির ভাগ এবং ২০২৫ সালের অনেক সেনার মৃত্যুর হিসাব এখনও অন্তর্ভুক্ত হয়নি।