বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর সেই বিশাল ও রাজকীয় প্রাসাদের কথা মনে আছে কি? যার চোখধাঁধানো সিঁড়ি, সুসজ্জিত ড্রয়িংরুম এবং বিলাসবহুল অন্দরসজ্জা দর্শকদের মুগ্ধ করেছিল। রায়চাঁদ পরিবারের নানা আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকা সেই বাড়িটি এখন সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির বয়স প্রায় ২৫ বছর হতে চলল। দীর্ঘ সময় পার হয়ে গেলেও দর্শকদের মনে এই সিনেমার আবেদন বিন্দুমাত্র কমেনি। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার বিখ্যাত ‘রায়চাঁদ হাউস’ ঘুরে দেখার সুযোগ দেওয়া হচ্ছে দর্শকদের। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই রাজকীয় বাড়িটি দেখার জন্য দর্শকদের কোনো টাকা খরচ করতে হবে না, অর্থাৎ এটি সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ মিলবে।

এয়ারবিএনবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে।