২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ দমন-পীড়নের ঘটনায় দেশটির সরকারকে ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়ার পর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার তাদের চূড়ান্ত রায়ে এই সিদ্ধান্ত জানিয়েছে।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রায়ে উল্লেখ করেছেন যে, ২০১৭ সালে তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।